
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ সন্ধ্যায় সিলেটে বাংলাদেশের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এরআগে, দাপুটে বোলিং আর ব্যাটিংয়ে ডাচদের প্রথম ম্যাচে ৮ উইকেটে পরাজিত করে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা।